শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

অবন্তিকার আত্মহত্যা: সহকারী প্রক্টরের জামিন আবেদন বাতিল

অনলাইন ডেস্ক / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি ওই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করেছে আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আবু বকর সিদ্দিক জামিন আবেদন বাতিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অবন্তিকার আইনজীবী সৈয়দ নুরুর রহমান।

এর আগে গতকাল মঙ্গলবার একদিনের রিমান্ডে প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে প্রেরণ করেন আদালত।

গত ১৫ মার্চ শুক্রবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেইসবুকে পোস্ট করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে সহকারী প্রক্টর ও সহপাঠী আম্মান সিদ্দিকীর নামসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে মামলা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর