বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসির বাড়তি ৫৫০ বাস

অনলাইন ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ঈদ যাত্রায় ঢাকা থেকে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়ি ফেরেন। সারা দেশের প্রায় সব রুটেই যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে। তাই নিয়মিত বাস সেই বাড়তি যাত্রীদের ভিড় সামাল দিতে হিমশিম খাওয়ার পাশাপাশি কঠিনও হয়ে পড়ে। যাত্রীদেরও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার জন্য অনেক কষ্ট করে বাড়ি যেতে হয়। এবার মানুষের সেই কষ্টের কথা বিবেচনা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ঈদযাত্রায় যুক্ত করতে যাচ্ছে বাড়তি ৫৫০টি বাস। ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বিআরটিসির এই বাসগুলো।

আজ সোমবার সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে গত সপ্তাহে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে রাখা হবে। এ ছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মো. তাজুল ইসলাম বলেন, ‘আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টির লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাব না। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। ২০২০ সালে ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুট ছিল। ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে অনরুট ছিল ১ হাজার ১০৬টি, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুট ছিল।’

বিআরটিসি বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, ‘বিআরটিসি একসময় অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও বর্তমানে এটি একটি লাভজনক। গত বছরের তুলনায় ২৫ শতাংশ যাত্রী বেড়েছে। আগে ৬ কোটি ৩০ লাখ টাকা বেতন দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে ১০ কোটি ৬৩ লাখ টাকা বেতন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কক্সবাজারের নতুন ডিপোও লাভজনকভাবে চলছে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শিগগির স্মার্ট স্কুল সার্ভিস চালু হতে যাচ্ছে ঢাকায়। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে চুক্তি হয়েছে। বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু হবে বলেও উল্লেখ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর