বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

‘সরলতার প্রতিমা’র গায়ক খালিদ মারা গেছেন

অনলাইন ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন। সোমবার রাতে ঢাকার গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

খালিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও উপস্থাপক তানভীর তারেক। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর খালিদ অসুস্থ বোধ করেন। বাসা থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে সংখ্যার দিক থেকে সমসাময়িক শিল্পীদের তুলনায় কম গান করলেও নিজের গাওয়া প্রায় প্রতিটি গানেই জনপ্রিয়তা পেয়েছেন খালিদ। আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’- এমন বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতার হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ১৯৮১ সালে গানের জগতে পদচারণা শুরু করেন। ১৯৮৩ সালে যোগ দেন জনপ্রিয় ব্যান্ড গ্রুপ ‘চাইম’-এ। মাঝে কিছুদিন প্রবাসে থাকলেও সাম্প্রতিক সময়ে ঢাকাতেই বসবাস করছিলেন কণ্ঠশিল্পী খালিদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর