শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ফেনীতে আল্লাহর ৯৯ নাম সংবলিত স্থাপত্য উদ্বোধন

অনলাইন ডেস্ক / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ফেনী পৌরসভা এলাকায় আল্লাহর ৯৯টি নাম সংবলিত ইসলামিক স্থাপত্যের উদ্বোধন করেছেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

শহরের মিজান রোড়ের মাথায় রোববার রাত সাড়ে আটটার দিকে স্থাপত্যটির উদ্বোধন করা হয়।

চত্বরটির নামকরণ করা হয় শান্তি চত্বর। ওই সময় ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান দোয়া ও মোনাজাত পাঠ করেন।

পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক স্থাপত্যটি নির্মাণ করা হয়। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসুলের নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে এ স্থাপত্যটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

‘এ ছাড়াও ফেনী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসলামিক স্থাপত্য স্থাপনা নির্মাণের মাধ্যমে শহরকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ফেনীর এমপি নিজাম উদ্দিনের নির্দেশে কাজ করছি। আশা করছি শহরের আরও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইসলামিক নিদর্শন স্থাপনের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের গুরুত্ব এখান থেকে আরও বেশি উন্মোচন হবে।’

পৌর মেয়র নজরুল আরও বলেন, স্থাপত্যটির ওপর চারটি এলইডি জায়ান্ট স্ক্রিন বসানো হয়, যার মাধ্যমে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামি অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি প্রচার করা যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর