শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী”

সালাহউদ্দিন শুভ / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

‘ঈদের খুশি সবার তরে,ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে’ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে কমলগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণ এবং প্রবাসে অবস্থানরত প্রিয় প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)-এর সুযোগ্য সন্তান, তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী।

শুক্রবার (১৩ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে নির্মল আনন্দ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। ত্যাগ, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা ধারণ করে এই ঈদ প্রতিটি মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন।’

তিনি বলেন, ‘ঈদ শুধু আনন্দের উৎসব নয়—এটি ভাগাভাগি করে নেওয়ার এক মহৎ উপলক্ষ। সমাজের ধনী-গরিব, সুবিধাভোগী-বঞ্চিত—সব শ্রেণি-পেশার মানুষ যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি। সমাজে সাম্য, সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে ঈদের শিক্ষাকে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।’

শুভেচ্ছা বার্তায় তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে। ঈদের এই মহৎ শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’

তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসে অবস্থানরত এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর