বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

কুমিল্লায় বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি লাইনচ্যুত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট ওই কমিটি করা হয় বলে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম রোববার সন্ধ্যায় নিউজবাংলাকে জানান।

তিনি বলেন, এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছেছে এবং চট্টগ্রাম থেকে আরেকটি রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ শুরু হয়নি।

এদিকে দুর্ঘটনার বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশনে, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি শশিদল স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আহত যাত্রীদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দুপুর পৌনে দুইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর কক্সবাজারসহ সবমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আহত হন অর্ধশত যাত্রী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর