মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
“আজকের বাংলা” ক্যা/ন্সার হাস/পাতালের উপ-পরিচালক আহমেদ হোসেনকে কু/পিয়ে জ/খম করেছে দু/র্বৃত্তরা মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী কমলগঞ্জে ‘ব্রীজ আছে, রাস্তা নেই’ এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা সংসদে শমশেরনগর বিমানবন্দর নিয়ে জোরালো বক্তব্য: এম নাসির রহমান ও হাজী মুজিবকে কমলগঞ্জবাসীর অভিনন্দন “চু রি র অপবাদে বাঁ/ধা হাত-পায়ে নি/র্মম নি/র্যা/তন: কমলগঞ্জে ভাই/রাল ভিডিও ঘিরে ক্ষো/ভ” এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা: নজরদারির ঘাটতি, সমন্বয়হীনতা ও অনিয়মে ক্ষুব্ধ শিক্ষকসমাজ মৌলভীবাজারে ডা/কাত সর্দার রুবেলসহ গ্রেফ/তার ৩, অ/স্ত্র উ/দ্ধার

এবার নেত্রীরূপে পাওলি দাম

বিনোদন ডেস্ক / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

টালিউডের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পাওলি দামকেও এবার দেখা যাবে রাজনীতিকের ভূমিকায়। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। শুরু হচ্ছে অরিত্র সেনের নতুন ওয়েব সিরিজ ‘জুলি’র শুটিং। নারীর ক্ষমতায়নের কাহিনির মুখ্য ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। ‘কালী সিজন টু’-এর সাফল্যের পর আবার অরিত্র সেনের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘জুলি’তে দেখা যাবে তাকে। মানব পাচারচক্রে জড়িয়ে যৌনপল্লিতে ঠাঁই পাওয়া ‘জুলি’র রাজনীতিতে ক্ষমতা দখলের লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ। ‘জুলি’র চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। স্থানীয় নেতার মেয়ের বিরুদ্ধে তার লড়াই। এই চরিত্রে থাকছেন শ্রুতি দাস। এবং রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চট্টোপাধ্যায়। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় ও সুজয়প্রসাদ চট্টোপাধ‌্যায়।

‘আড্ডাটাইমস’-এ এই ৭ এপিসোডের লিমিটেড সিরিজ প্রকাশ পাবে এই গ্রীষ্মেই। পরিচালক অরিত্র সেন জানালেন, ‘জুলির চোখ দিয়ে দেখা এই গল্প একটা অন্য পারসপেক্টিভ যোগ করবে। সেই সঙ্গে প্রান্তিক মানুষদের মেনস্ট্রিম রাজনীতিতে নিজের জায়গা করে নেওয়ার যে লড়াই, সেটা দেখাতে চেয়েছি। ‘দুর্বার’-এর সঙ্গে আমার যোগাযোগ আছে, ওদের কাজের সঙ্গেও যুক্ত থেকেছি। এই প্রান্তিক মানুষদের মূলস্রোতে টিকে থাকা এবং ভেসে থাকার যে প্রতিদিনকার যুদ্ধ, সেটা দেখেছি। সেখান থেকেই ‘জুলি’র চরিত্রটা ডেভেলপ করেছি, যে কি না আজকের দিনের দলীয় রাজনীতির সঙ্গে যুদ্ধ করতে পারবে।” অরিত্রর তত্ত্বাবধানে এই সিরিজের গল্প, কনসেপ্ট এবং চিত্রনাট্য তৈরি করেছেন অভ্র চক্রবর্তী, শান্তনু মিত্র নিয়োগী, অনুপ্রিয়া দত্ত, আরণ‌্যক চট্টোপাধ্যায়।

পাওলি জানান, ‘কালী’র পর অরিত্রর সঙ্গে আবার কাজের কথা হচ্ছিল। এই কনসেপ্টটা যখন শুনি, চরিত্রের গ্রাফটা আমার খুবই ভালো লাগে। একজন মূল সমাজ থেকে বিচ্যুত নারী তার নিজের অধিকারের জন্য লড়ছে, তার মতো আরও অনেক নারীর সম্মান এবং অধিকারের জন্য লড়াই করছে, সেটা আমার ভালো লেগেছে। একই সঙ্গে এমপাওয়ারিং এবং বহুস্তরীয় চরিত্র। পাওলির সঙ্গে কথা বলে জানা গেল, জুলির চরিত্রের তিন থেকে চার রকমের লুক আছে, যা খুব শিগগিরই সামনে আসবে। রিয়‌্যাল লোকেশনে শুটিং করতে পারবেন জেনে পাওলি খুবই উত্তেজিত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর