শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

অনেক দিন পর বেতারের নাটকে আসাদুজ্জামান নূর

অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বাংলাদেশর মঞ্চ নাটক, সিনেমা, টিভি নাটক ও বেতারের একজন অনবদ্য অভিনেতা জীবন্ত কিংবদন্তী শিল্পী আসাদুজ্জামান নূর। তিনি স্বাধীন বাংলা বেতারেরও শিল্পী। আসাদুজ্জামান নূর পরপর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্যও বটে। অভিনয়ের দুনিয়ায় তিনি যেমন সব শ্রেণির দর্শকের কাছে সমাদৃত, ঠিক তেমনি একজন রাজনীতিবিদ হিসেবে তার নির্বাচনী এলাকায় তিনি ততটাই গ্রহনযোগ্য এবং ভালোবাসার একজন সংসদ সদস্য। তবে অভিনয় করার মতো খুব কম সময়ই পেয়ে থাকেন তিনি। যে কারণে এখন নিয়মিত নাটক-সিনেমায় তাকে দেখা যায় না।

তবে গল্প ভালো লাগলে তিনি তার ব্যস্ত সময় থেকেই শিডিউল বের করে সময় দিয়ে থাকেন। বাংলাদেশ বেতারের প্রতি আসাদুজ্জামান নূরের রয়েছে এক অন্যরকম ভালোলাগা। যে কারণে তিনি তার ব্যস্ত সিডিউল থেকে সময় বের করে বেতারের ‘জনস্বাস্থ্য স্বাস্থ্য পুষ্টি সেল’ বিভাগে প্রচারের জন্য তারিক মনজুর রচিত ও সৈয়দা ফেরদৌসী যাত্রী প্রযোজিত ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘জীবন জয়ের গল্প’ নাটকের জন্য ১৩ মার্চ দুপুরে আবারও সময় দিয়েছেন। নাটকে তিনি কখনো একটি পত্রিকার সম্পাদকের ভূমিকায় অভিনয় করেছেন।

এ বিষয়ে যাত্রী জানান, গ্রামের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার জমিতে চাষ করে একটি পিতলের কলসী পায় কৃষক আজাদ আবুল কালাম। গ্রামে খবর রটে যায় যে, এই কলসীতে মোহর আছে। তারই খবর জানতে পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান নূর সাংবাদিক তানিয়াকে অ্যাসাইনম্যান্ট দেন। পরবর্তীতে জানা গেল যে কলসীতে মোহর নেই, আছে শুধু মাটি। এখান থেকেই শিক্ষা লাভ করা যেতে পারে যে লোভ করা যাবে না। যাত্রী জানান, এর আগেও আসাদুজ্জামান নূরকে নিয়ে তিন পর্বের একটি ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে। প্রতি মঙ্গলবার রাত ৮.১০ এ নাটকটি প্রচার হয় বেতারের এফএম ১০৬-এ ৬৯৩ কিলোহার্সে (ঢাকা-ক)। আসাদুজ্জামান নূর বলেন, ‘নাটকের ভালোমন্দ শ্রোতারা বিচার করবেন। অনেক দিন পর বেতারে নাটক করছি, প্রিয় মানুষদের সঙ্গে কাজ করছি সেটাতেই আনন্দ।’ যাত্রী বলেন, ‘শ্রদ্ধেয় নূর ভাই সে দিন আমাদের দুপুরে এক ঘণ্টা সময় দিয়েছেন। আমরা নূর ভাইকে কেন্দ্র করে যে কাজটুকু ছিল তা দ্রুত শেষ করার চেষ্টা করেছি। কারণ তিনি ভীষণ ব্যস্ত মানুষ। তিনি যে তার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। বাকি যারা এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

যাত্রী জানান, যতদিন আসাদুজ্জামান নূর সময় দেবেন ততদিন এই নাটকটি প্রচার হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর