শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

জাহাজ ও নাবিকদের বিপদমুক্ত করাই লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর নাবিক-ক্রুদের বিপদমুক্ত করাই লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে কুয়ালালামপুরে পাইরেসি রিপোর্টিং সেন্টার, নয়াদিল্লিতে ইন্ডিয়ান ফিউশন সেন্টার, যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) এবং এশিয়ায় দস্যুতা ও সশস্ত্র ডাকাতি প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা চুক্তির আওতায় সিঙ্গাপুরে অবস্থিত দপ্তরকে খবর দেয়া হয়েছে।

‘ওই অঞ্চলে চলাচলরত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের জাহাজগুলোকেও বাংলাদেশের জাহাজটির অবস্থা রিপোর্ট করা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কনসার্ন এবং মন্ত্রিপরিষদ সভায় বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আলোচিত হয়েছে।

অপর এক প্রশ্নের হাছান মাহমুদ বলেন, “জলদস্যুদের সঙ্গে কোনো ‘ফরমাল’ যোগাযোগ স্থাপিত হয়নি। অন্য পক্ষের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিয়ে তৎপর রয়েছে। এর আগেও একই কোম্পানির একটি জাহাজ জলদস্যুরা নিয়ন্ত্রণে নিয়েছিল। তিন মাস পর সেই জাহাজ এবং ক্রুদের উদ্ধার করা হয়েছিল।”

এর আগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে ঢাবি সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান।

‘ভবিষ্যৎ সমৃদ্ধি: স্মার্ট বাংলাদেশ গড়তে নারীর জন্য বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী তার বক্তব্যে জাতির সমৃদ্ধির জন্য নারীর উন্নয়ন ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমান সরকার নারী-বান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের মন্ত্রিসভায় সর্বোচ্চসংখ্যক নারী, অনেক ডিসি, এসপি, ইউএনও সারা দেশে কর্মরত, যা দু’দশক আগে কেউ ভাবেনি।’

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপের প্রেসিডেন্ট নাসিম ফিরদাউস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. বিনায়ক সেন, ঢাবি সমাজকল্যাণ অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর