শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৪৭ শতাংশ

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের বিজ্ঞান ও অ-বিজ্ঞান গ্রুপে যথাক্রমে ৪৬ শতাংশ এবং ৮০ দশমিক ৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। এতে গড় পাশের হার ৪৬ দশমিক ৮৯ শতাংশ।

আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান গ্রুপ থেকে ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬১ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে পাশ করেছেন ২৮ হাজার ৯১ জন। অকৃতকার্য (ফেল) হয়েছেন ৩২ হাজার ৬৫৮ জন। ওএমআর বাতিল হয়েছে ৩৬৬ পরীক্ষার্থীর। বিজ্ঞান গ্রুপে পাসের হার ৪৬ শতাংশ। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯৬।

অ-বিজ্ঞান গ্রুপ থেকে আবেদন করেন এক হাজার ৭৭৮ জন। তাদের মধ্যে এক হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাশ করেছেন এক হাজার ৩৬৮ জন। যা মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ৮০ দশমিক ৬ শতাংশ। এই গ্রুপে এক জন পরীক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৮৭।

গত ৫ মার্চ ‘সি’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন রয়েছে ১ হাজার ৫১৭টি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর