শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়াকে হটিয়ে আবারও আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠল ভারত। ফলে ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।

গতকাল শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতে শীর্ষস্থান ফিরে পায় রোহিত শর্মার দল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে ছিল ভারত। হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ চার ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।

এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ভারত। একই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকে সরিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে অস্ট্রেলিয়া। এবার অসিদের সরিয়ে আবারও শীর্ষে উঠল ভারত।

ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের ফল কোনো প্রভাব ফেলবে না র‌্যাংকিংয়ে। ১২২ রেটিং নিয়ে শীর্ষেই থাকবে ভারত।

১১৭ রেটিং নিয়ে বর্তমানে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ১১১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়া ইংল্যান্ড।

১২১ রেটিং নিয়ে ওয়ানডে এবং ২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে আছে ভারত। ওয়ানডেতে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টিতে ২৫৬ রেটিং নিয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর