বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার ৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রণবীর!

ডেস্ক রিপোর্ট / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

‘কাস্টিং কাউচ’ বিশ্বের শোবিজপাড়ায় একটি অতি পরিচিত শব্দ। এই শব্দটি মেয়েদের ক্ষেত্রে যেমন বেশি ব্যবহৃত হয়ে থাকে, তেমনি ছেলেদের ক্ষেত্রেও রয়েছে এর ব্যবহার। এবার এটা নিয়ে কথা বলেছেন বলিউড তারকা রণবীর সিং। নিজের জীবনের এই ‘ভয়ংকর অভিজ্ঞতা’র কথা নিজেই জানিয়েছিলেন রণবীর। এবিপিলাইভ-এর খবরে রণবীর নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর একের পর এক প্রকাশ্যে আসে যৌন হয়রানি নিয়ে নানা ঘটনা। উঠে এসেছিল বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের নাম। তবে সেই কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। সেই রকম কিছু তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং।

হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির। তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেছিলেন, ‘বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাঁকে বাড়িতে ডেকে তাঁর গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য।

এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাঁকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাঁকে নিয়ে যান এক নিভৃত স্থানে। সেখানেই তাঁকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তাঁর পছন্দ। এককথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার। কিন্তু ওই ব্যক্তি তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন।’ সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর।

রোহিত শেট্টির ‘সিংঘাম অ্যাগেইন’ ছবিতে রণবীর দীপিকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। পাশাপাশি ‘শক্তিমান’ সিনেমায়ও রণবীর অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর