শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

টুঙ্গিপাড়ায় ৭১৪ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭১৪ শিশুর কণ্ঠে আজ ধ্বনিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসন উদ্যোগে উপজেলা হেলিপ্যাড চত্বরে এই ভাষণের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থীর কন্ঠে উচ্চারিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ ই মার্চের ১৯ মিনিট ধরে ১ হাজার ১০৮ শব্দের কালজয়ী সেই ঐতিহাসিক ভাষণ।

বঙ্গবন্ধু সাজে সজ্জিত শিশুদের কণ্ঠে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে হেলিপ্যাড পরিণত হয় রেসকোর্স ময়দানে। আর মুহুর্তটি যেন ক্ষণিকের জন্য ফিরে যায় ১৯৭১ সালের ৭ই মার্চের সেই ঐতিহাসিক ক্ষণটিতে।

এদিন বঙ্গবন্ধুর উনিশ মিনিটের সেই ভাষণ পুরোটাই মুখস্ত করে এসেছিল ১০২ টি শিক্ষার প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থী। তাদের ভাষণে মুগ্ধ হন অতিথি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ উপস্থিত সর্বস্তরের মানুষ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।

ভাষণ শেষে ১১০৮টি শব্দ সংবলিত প্লাকার্ড নিয়ে ও বেলুন উড়িয়ে ‘৭ই মার্চের শব্দ শোভাযাত্রা’ নামে একটি ব্যতিক্রমী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতার সমাধিতে গিয়ে শেষ হয়। পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্য আর মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘজীবন কামনায় প্রার্থনা করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর