শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।

নিহত যুবক কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী ওই যুবকের। এসময় নিহত যুবক ট্রাকের নিচে পড়ে যায়। ট্রাকটি তাকে ৪/৫ হাত ‌‍দূরে টেনে হেছরে নিয়ে যায়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুস সামাদের মামা মো. গিয়াস উদ্দিন জানান, সামাদ আমাদের বাড়িতে থেকে টাইলসের কাজ করত। আগামী সপ্তাহে তার কাতার যাওয়ার কথা ছিল।কত স্বপ্ন ছিল তার। কিছু হল না। ট্রাকের ধাক্কায় আমার ভাগ্নেকে লাশ হয়ে ফিরতে হলো।

জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, ‘আমাদের এখানে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।’

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনায় মামলা হয়েছে। এঘটনার জড়িত ড্রাইভারকে গ্রেফতার করার পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর