সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের খেলায় ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভারতীয় অনূর্ধ্ব-১৬ নারী দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে, আসরের প্রথম ম্যাচে সুরভীর জোড়া গোলে নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।

টানা দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ। ভুটান ২ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। এখন ভারত-নেপাল ম্যাচে যারা জিতবে তারা বাংলাদেশের সঙ্গে ফাইনালে খেলবে।

মঙ্গলবার খেলার ৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুস্কা গোল করে দলকে সমতায় ফেরান।

খেলার ৭৯ মিনিটে সুরভী আক্তার প্রীতির গোলে ২-১ এগিয়ে যায় লাল সবুজের দল। খেলা একিবারে শেষ মুহুর্তে গোল করে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন অর্পিতা।

গত ৮ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে অনেক নাটকীয়তার ম্যাচে শিরোপা ভাগাভাগি করা হয় বাংলাদেশ-ভারত। সেই ঘটনার এক মাস যেতে না যেতে আরেক বয়সভিত্তিক সাফে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর