মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা ভারতে গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন—আন্তর্জাতিক নারী দিবসে এমপি মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আঙুর-খেজুর ছেড়ে বরই পেয়ারায় ইফতার করুন: শিল্পমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪

আঙুর-খেজুরের পরিবর্তে বরই, পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন পরামর্শ দেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘আঙ্গুর-খেজুর নয়, বরই-পেয়ারা দিয়ে ইফতার করুন। আপেল লাগে কেন? আঙুর লাগে কেন? আর কিছু নেই আমাদের? ইফতারে পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারির প্লেট সেভাবে সাজান।’

তিনি বলেন, ‘আমাদের অভাব-অভিযোগ আছে। অনেক পণ্য আমাদের আমদানি করতে হয়। দাম বেশি পড়ে। প্রধানমন্ত্রী বলেছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। এটা আমাদের স্বাধীনতার মাস৷ এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের৷ আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান৷ তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছেন, তারা সমস্যাগুলো জানেন৷

‘বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন৷ লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না৷ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে। জেলা প্রশাসকরা গুরুত্বের সঙ্গে কাজ করছেন। প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে।তারা আন্তরিকভাবে কাজ করছেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর