শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

অর্থসংকটে ওয়েস্ট ইন্ডিজকে সহযোগিতার আবেদন

অনলাইন ডেস্ক / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিশ্বকাপ ইতিহাসের প্রথম দুই আসরেই শিরোপাজয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বর্তমান সময়টা তাদের মোটেও ভালো যাচ্ছে না। ২০২৩ সালের ভারত বিশ্বকাপের তো কোয়ালিফায়ারই করতে পারেনি তারা। হেরেছিল নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের বিপক্ষে।

বিশ্বকাপজয়ীদের এমন অধঃপতনের পেছনে রয়েছে মূলত অর্থ। ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে নেই তেমন অর্থ, তাই নিজেদের আর্থিক নিরাপত্তার সন্ধানে জাতীয় দল রেখে ক্রিকেটারদের মনোযোগ বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলায়। এতদিন বিষয়টি লোকমুখে থাকলেও এবার সেটা প্রকাশ্যে আনলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) আগে রাজস্বের ৭ শতাংশ দিত ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু বর্তমানে সেটা ৫ শতাংশে নামিয়ে এনেছে বলে জানিয়েছেন তিনি। উইজডেন ক্রিকেটকে দেওয়া একটি সাক্ষাৎকারে আইসিসির এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন গ্রেভ। ওয়েস্ট ইন্ডিজকে আগের মতো একটি শক্তিশালী দলে পরিণত করতে ক্রিকেট-বিশ্বের কাছে সহায়তার আবেদনও জানিয়েছেন তিনি।

ক্যারিবীয়দের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যদি সত্যিকার অর্থে একটি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট চাই, তাহলে সেটি করা খুব কঠিন হবে না। শুধু একটু সহায়তা দরকার। আইসিসি আরও সহায়তা দিতে পারে। কিন্তু আমাদের রাজস্ব ৭ শতাংশ থেকে কমে ৫ শতাংশে এসেছে। যা দিয়ে আমাদের পক্ষে চলা কঠিন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর