মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
“আজকের বাংলা” ক্যা/ন্সার হাস/পাতালের উপ-পরিচালক আহমেদ হোসেনকে কু/পিয়ে জ/খম করেছে দু/র্বৃত্তরা মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী কমলগঞ্জে ‘ব্রীজ আছে, রাস্তা নেই’ এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা সংসদে শমশেরনগর বিমানবন্দর নিয়ে জোরালো বক্তব্য: এম নাসির রহমান ও হাজী মুজিবকে কমলগঞ্জবাসীর অভিনন্দন “চু রি র অপবাদে বাঁ/ধা হাত-পায়ে নি/র্মম নি/র্যা/তন: কমলগঞ্জে ভাই/রাল ভিডিও ঘিরে ক্ষো/ভ” এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা: নজরদারির ঘাটতি, সমন্বয়হীনতা ও অনিয়মে ক্ষুব্ধ শিক্ষকসমাজ মৌলভীবাজারে ডা/কাত সর্দার রুবেলসহ গ্রেফ/তার ৩, অ/স্ত্র উ/দ্ধার

কমলগঞ্জে শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সালাহউদ্দিন শুভ, প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দা রাণী সিনহাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৩ মার্চ) হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ৫ম শ্রেণির শিক্ষার্থী মো. হাসান আহমেদ, গীতা পাঠ করে ৩য় শ্রেণির সিদ্ধার্থ শর্ম্মা ও মানপত্র পাঠ করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী সুশান্ত সিংহ।

বিদায় সংবর্ধনা অনুষ্টানে হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য হকতিয়ারখোলা সরকারি প্রাঃ বিঃ সহকারী শিক্ষক রেহানা বেগম।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলার ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, কমলগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোসাহিদ আলী, আমিনুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম,আমেরিকান প্রবাসী ধৃত কুমার সিংহ, আদমপুর ইউপি সদস্য জুমের আলী, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অবঃ সহঃ প্রধান শিক্ষক পরিমল সিংহ প্রমুখ।

অবসর প্রাপ্ত শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্যে বক্তারা বলেন, ‘একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা করেছেন। এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষিকার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

পরে অবসর প্রাপ্ত শিক্ষক বৃন্দা রাণী সিনহাকে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর