মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

আমার অস্ট্রেলিয়ায় ফেরা নিয়ে মিডিয়া গুজব ছড়াচ্ছে: শাবনূর

প্রতিদিনের মৌলভীবাজার / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
ফেসবুক থেকে নেয়া ছবি

অস্ট্রেলিয়ায় তার ফিরে যাওয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা শাবনূর। এ জন্য দেশের গণমাধ্যমকে অভিযুক্ত করেছেন তিনি।

কদিন ধরে নানা গণমাধ্যমে তার ফিটনেস নেই বলে তিনি দেশে সিনেমার ঘোষণা দিয়েও কাজ না করে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন বলে খবর প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকে এক পোস্টে রোববার বিষয়টি স্পষ্ট করেছেন শাবনূর।

তিনি লিখেছেন, গত ১ মার্চ থেকে আমি লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর, দেখেশুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে।

শাবনূর লিখেছেন, কিছু ভূঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলবার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রং-ঢং মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হবার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।

তিনি বলেন, দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখনে স্কুলে পড়াশোনা করে। কোন দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব?

শাবনূর লিখেছেন, এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি। কিন্তু এতদিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙল! আরও একটি কথা, যে ছবির মহরত হয়েছে সেটার শুটিং সময়মতোই হবে।

তিনি লিখেছেন, আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে, বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মত জানাব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর