মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

‘বলেছিল তুমি বাবার বাড়ি যাও আমি আমি আসবো, সেই ভাই আর এল না’

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের মধ্যে একজন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে মেহেদী হাসান।

শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, চলছে শোকের মাতম। মা ও বোন বারবারই মুর্ছা যাচ্ছেন। মেহেদীর অকাল মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছে না। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা আয়নাল মিয়া।

বোন সুমাইয়া আক্তার বলেন, ‘আমার ভাই গতকাল ফোন দিয়ে বলছে, তুমি বাবার বাড়ি যাও আমি আমি আসবো। আমার সেই ভাই আর এল না। আমার ভাই রেস্টুরেন্টে চাকরি করত। আমার ভাইয়ের আয় দিয়ে সংসার চলতো, মাসে ২০ হাজার টাকা বেতন পাইত, আজকে আসার কথা ছিল, আর আসলো না আমার ভাই।’

বাবা আয়নাল মিয়া বলেন, ‘আমার ছেলেকে হারিয়ে সব শেষ হয়ে গেল, আমার পোলাডা মইরা গেল, আমার আর কিছুই রইলো না।’

স্থানীয় নুরুল ইসলাম বলেন, ‘মেহেদী খুব ভালো ছেলে ছিল। অকাল মৃত্যুতে এলাকাবাসী খুবই শোকাহত।’

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, ‘মেহেদীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন সব সময় থাকবে। এই পরিবারকে সহযোগিতা করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর