শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধের

অনলাইন ডেস্ক / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বয়সের বিশাল ব্যবধান, কিন্তু তা সত্ত্বেও ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। আর এ বিয়ে নিয়ে পাকিস্তানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রেমের সম্পর্কের পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালায়।

অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দম্পতিকে ঘিরে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

অনেকে বৃদ্ধ হাকিম বাবরের সমালোচনা করলেও তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। এক কনটেন্ট ক্রিয়েটরের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা।মানুষের মনটাই আসল—সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। সে অনুযায়ীই আমি বিয়ে করেছি।

তাহলে আমি ভুল কী করেছি ?

তিনি আরো বলেন, ‘আমি কোনো অনৈতিক কাজ করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা আমাদের সমালোচনা করছে, তাদের অনেকেরই মেয়ে বন্ধু বা বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু তারা বিয়ে করে না। বরং প্রেমের ভান করে প্রতারণা করে।’

তরুণী স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয়।

হাকিম বাবর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর তারা নেদারল্যান্ডসে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর