শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

দিরাইয়ে ব্যবসায়ী আবুল কাশেমের উপর হামলা: অভিযোগের তীর আওয়ামী নেতার দিকে

দিরাই, সুনামগঞ্জ,বাংলাদেশ / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

দিরাইয়ের স্বনামধন্য চাল কলের মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমের ওপর ২ ফেব্রুয়ারি ২০২৩ সালের রাত আনুমানিক ৮.৩০ মিনিটে এলাকার কলেজ রোড এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে । স্থানীয় মহানগর আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক জুয়েল মিয়া ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল মিয়া সহ সাত থেকে আটজনের একটি দল জনাব কাশেমকে দিরাই কলেজ রোডে বাড়ি ফেরার পথে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা করে এবং তাকে গুরুত্বর আহত করে। স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কাশেমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য যে, জনাব কাশেম এর সাথে জুয়েল মিয়া এবং নুরুল হুদার নানান বিষয়ে বিরোধ চলে আসছিলো। এই হামলা সবশেষ দিরাই ব্যবসায়ী সমিতির নির্বাচনের কয়েকদিন আগে ঘটে, যেখানে কাশেম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ এবং ভীতির সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ এর রাজনৈতিক সহিংসতা ও দায়মুক্তি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে জনসাধারণের মাঝে।

এ ব্যাপার এ পুলিশ এর নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দিরাই এর ব্যবসায়ী এবং সাধারণ জনগণ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং কাশেম এর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপার জুয়েল মিয়াকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন কিন্তু এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর