বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

বিদ্যুৎ উৎপাদনের গ্যাসের দাম ইউনিটে ৭৫ পয়সা বাড়ল

অনলাইন ডেস্ক / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবহৃত গ্যাসের দাম ইউনিট প্রতি ৭৫ পয়সা বাড়ল।

মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রাজ্ঞাপন জারি করা হয়।

সব ধরনের বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের প্রতি ইউনিট ছিল ১৪ টাকা, যা এখন থেকে হলো ১৪ টাকা ৭৫ পয়সা। আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ) ইউনিট প্রতি গ্যাসের দামও ৭৫ পয়সা বাড়িয়ে ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

তবে সার কারখানার জন্য আগের মতই গ্যাসের প্রতি ইউনিট ১৬ টাকা, শিল্প সংযোগের জন্য ৩০ টাকা, চা বাগানের জন্য ১১ টাকা ৯৩ পয়সা, হোটেল রেস্তোরাঁর জন্য ৩০ টাকা ৫০ পয়সা, সিএনজি ফিলিং স্টেশনের জন্য ৩৫ টাকা এবং গৃহস্থালির জন্য প্রতি ইউনিট ১৮ টাকাই থাকছে।

এর আগে গত বছরের ১৮ জানুয়ারি গ্যাসের দাম গড়ে ৮২ শতাংশ বাড়ানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর