শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বলিউডের অনেক তারকা অবৈধ কাজ করেন: কঙ্গনা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বলিউডের অনেক তারকা অবৈধ কাজ করেন
কঙ্গনা রানাউত চলচ্চিত্রের পর্দার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি উপস্থিত থাকেন- এমনটাই বলেন তার সমালোচকরা। বিভিন্ন ইস্যুতে সবর থাকেন এ নায়িকা। কোনো কোনো ঘটনায় কাউকে কাউকে তিনি সরাসরি আক্রমণাত্মক কথাও লেখেন।

বলিউডের কে কোথায় কী করেছেন, কী বলছেন প্রায় সবকিছুই তার নখদর্পণে থাকে। কোনো ঘটনা জানার পর চুপ থাকে কঙ্গনা মোটেও এমনটি নন। বরং সেই বিষয়টি নিয়ে তিনি ব্যাপকভাবে সরব থাকেন।

এবার সম্প্রতি বলিউডের একাংশের বিরুদ্ধে এক বড় অভিযোগ আনলেন কঙ্গনা। তার জোরালো দাবি, বলিপাড়ার অনেকেরই নাকি ‘ডার্ক ওয়েব’ (অবৈধ ইন্টারনেট)-এ আনাগোনা আছে। সেখানে নাকি অনেক চেনামুখ দিনের পর দিন নানান বেআইনি ও অবৈধ কাজ করছেন।

বিভিন্ন সময়ে বলিউডকে তুলোধুনো করে ছাড়েন কঙ্গনা। বলিউডে তিনি এমনিতেই স্পষ্টবক্তা হিসেবে খ্যাতি লাভ করেছেন। এর জন্য কঙ্গনাকে অনেক সময় বিভিন্ন ধরনের। কিন্তু তিনি তো পিছু হটার পাত্রী নন।

এবারও তার ব্যতিক্রম হয়নি। “টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে যিনি ফোন করছেন তার নাম, পরিচয় ফুটে উঠবে মোবাইলে। তার পরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘ভালো উদ্যোগ। এবার কেন্দ্রের উচিত ‘ডার্ক ওয়েব’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

বলিউডকে উদ্দেশ্য করে কঙ্গনা আরও বলেন, “বলিপাড়ার অনেক জনপ্রিয় তারকা এই ‘ডার্ক ওয়েব’-এর সঙ্গে যুক্ত আছেন। এর মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম চলছে। ‘ডার্ক ওয়েব’র এর মাধ্যমে মেইল, হোয়াটসঅ্যাপও হ্যাক করে নিচ্ছেন অনেকে। সবার আগে এই ‘ডার্ক ওয়েব’র রহস্যের কিনারা করা জরুরি। তা হলে অনেকে বড় নাম প্রকাশ্যে আসবে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর