শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

ঐশ্বরিয়াকে কেন ‘প্লাস্টিক’ বললেন, জানালেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বলিউডের ‘কিসার বয়’খ্যাত অভিনেতা ইমরান হাশমি। বড় পর্দায় তার সাহসি দৃশ্যগুলো যেমন নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছে, তেমনটাই বাস্তবেও তিনি বিভিন্ন সময় বিতর্কিত হয়েছেন। যদিও নিজের জীবন কখনও ভক্তদের কাছে লুকাতে চাননি অভিনেতা। নিজের জীবন নিয়ে স্পষ্ট ও খোলামেলা কথা বলা ইমরান অন্য নায়ক-নায়িকাদের বিষয়েও খোলামেলা মন্তব্য করেন। তবে ক্যামেরার সমানে এমন খোলামেলা মন্তব্য করার কারণে একবার বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। আর তার বেফাঁস মন্তব্যের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।

কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’ শোতে এসে র‌্যাপিড ফায়ার অংশে ইমরান নানা প্রশ্নের উত্তর দিতে শুরু করেন। এক সময় করণ ইমরানকে বলেন, আমি কয়েকজন বলিউড অভিনেত্রীর নাম বলব। এ নাম শোনার সাথে সাথে প্রথমে তোমার কী মনে আসে সে উত্তরই দ্রুত আমাকে দেবে।

শুরু হয় র‌্যাপিড ফায়ার। অনেক নায়িকার নামের পর হঠাৎ করণ বলেন, ঐশ্বরিয়া। নাম শুনেই ইমরান বলেন, প্লাস্টিক। এতকিছু থাকতে ঐশ্বরিয়া নাম শুনেই প্লাস্টিকের কথা ইমরানের কেন মনে হলো- ওই সময় এ নিয়ে বেশ সমালোচনায় পড়েন নায়ক।

এতদিন এ বিষয় নিয়ে চুপ থাকলেও সম্প্রতি সে বিষয়ে নীরবতা ভেঙেছেন ইমরান। ওই সময় করণের শোতে এমন বেফাঁস মন্তব্যের কারণ জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে নায়কের কাছে কিছু জানতে চাওয়া হলে ইমরান বলেন, করণের ওই শোতে ঐশ্বরিয়াকে নিয়ে এ ধরনের মন্তব্য আমি সচেতনভাবে করিনি। কোনও কিছু ভেবেও বলিনি।

এ সময় আফসোস করে ইমরান বলেন, নিছক মজা করার ছলে বলেছিলাম। তাই যা মুখে আসে, সেটাই বলেছিলাম। আমি ভাবতে পারিনি, এ মজাটা অনেক বড় সমালোচনার জন্ম দেবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর