শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ঝাঁক বেঁধে মৌমাছির আক্রমণ, আহত ২০ জন 

আগরতলা (ত্রিপুরা) / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মৌমাছির আক্রমণে আহত হয়েছেন ২০ জন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত উত্তর বিলোনিয়া গ্রামে। আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকার এক বাসিন্দা জানান, বিকেলে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। তার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের ওপর আক্রমণ শুরু করে মৌমাছির দল।

এই মৌমাছির দলের আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু-পাখিরাও। এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে।

এলাকার আরেক বাসিন্দা জানান, একটি গাছে মৌমাছিরা বাসা বেঁধেছিল। একটি পাখি মধু খাওয়ার জন্য এসে মৌমাছির বাসায় আক্রমণ চালালে এই বিপত্তি বাঁধে। এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের ওপর।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর