শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিদিনের মৌলভীবাজার / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মানিকগঞ্জের সাটুরিয়ায় শারমীন আক্তার (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার সাটুরিয়ায় ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি এলাকার মো. মনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সাটুরিয়া কৃষি ইনস্টিটিউটের পাশে শারমীন আক্তারের গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে জবাই করে হত্যা করা হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর