শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম ও বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৮৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে অনুষ্ঠানমালার সার্বজনীন সম্প্রচার উপলক্ষে গণমাধ্যম কর্মীবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে প্রতিষ্ঠিত্ব শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমও মিশন এর আয়োজনে শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রক্ষচারী।

বন্ধু প্রীতম ব্রক্ষচারী বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব চলবে এ বিশাল কর্মযজ্ঞে ভারত বাংলাদেশের প্রায় দেড় লক্ষ ধর্মীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এর অংশ হিসেবে আগামী ১ মার্চ আশ্রম থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। এ শোভাযাত্রায় ২৫ হাজারেরও বেশি ধর্মীয় অনুসারী ভক্তরা অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

৪দিনব্যাপী চলা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ জহর তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বর্ধন, রিঙ্কু দেব, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আমিরুজ্জামান,দিপঙ্কর ভট্টাচার্য,এসকে দাস সুমন, নান্টু রায়, আবুজার বাবলা, হৃদয় শুভ, সালাউদ্দিন শুভ, রাজন আবেদিন,সাইদুল ইসলাম, আনিছুর রহমান, রূপম আচার্য, রূপক দত্ত, প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমও মিশন এর শুভ দ্বারোদঘাটন ও শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব অনুষ্ঠান সফল করতে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর