শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

‘পাঠান-২’ নিয়ে আসছেন বলিউড কিং

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

জল্পনা ছিল আগেই। তবে সেই জল্পনাকে বাস্তবে পরিণত করতে চলতি বছরেই ‘পাঠান’ নিয়ে ফের চমক দিতে চলেছেন বলিউড কিংখ্যাত সুপারস্টার শাহরুখ খান ও খ্যাতিমান পরিচালক আদিত্য চোপড়া। বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘পাঠান’ ছবির সিক্যুয়ালের চিত্রনাট্য এরই মধ্যে তৈরি। শোনা যাচ্ছে, বছর শেষেই নাকি শুটিং শুরু করে দেবেন পাঠান-২ টিম।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পাঠান-২ ছবিই হবে যশরাজ ব্যানারে তৈরি স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি। দ্বিতীয় কিস্তিতে দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, তবে দেখা যেতে পারে আলিয়া ভাটকেও। এমনকি, টাইগারের জোয়া অর্থাৎ ক্যাটরিনাকেও চিত্রনাট্যে জায়গা দেবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তবে খলনায়কের চরিত্রে এবার আর জন আব্রাহম নন বরং আরও বড় চমক দেবেন আদিত্য চোপড়া।

একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু করবেন শাহরুখ। গোটা দেশের বক্স অফিসে ৫৪০ কোটি টাকা রোজগার করে পাঠান। অন্যদিকে গোটা বিশ্বে পাঠান ছবির ঝুলিতে ১০০০ কোটি টাকা। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার ‘পাঠান-২’ তৈরি করতে প্রস্তুত আদিত্য চোপড়া ও শাহরুখ খান।

সম্প্রতি একটি নতুন প্রতিবেদন নিশ্চিত করেছে যে শাহরুখ খান একটি সিক্যুয়ালে পাঠানের ভূমিকায় পুনরায় অভিনয় করবেন। এই বছরের শেষের দিকে ছবিটি ফ্লোরে যাবে বলেও জানা গেছে। রিপোর্ট অনুসারে, আদিত্য চোপড়া ব্যক্তিগতভাবে তার টিমের সঙ্গে স্ক্রিপ্টে কাজ করেছেন এবং পাঠানের দ্বিতীয় কিস্তি আরও বড়ভাবে ভিত্তি হিসাবে স্থাপন করছেন।

প্রসঙ্গত, দীর্ঘ সাড়ে চার বছর পর ২০২৩ সালে বলিউডে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে সমালোচকদের দাঁতভাঙা জবাব দেন শাহরুখ। দুর্দান্তভাবে ফিরেই বক্স অফিস দখলে নেন বলিউড বাদশাহ। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তুলে রীতিমতো ইতিহাস গড়েছিল ‘পাঠান’।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর