শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বড়লেখা সংবাদদাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে সকাল ১০ টায় শিক্ষক-অবিভাবক, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয় পরে বার্ষিক ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমীনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য বাকের আহমদ।

এছাড়াও বক্তব্য দেন জাগরণী ইসলামি তরুণ সংঘের সভাপতি মো. কলিম উদ্দিন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন, সুমাইয়া আক্তার, রোকসানা বেগম, ইয়াসমিন মজুমদার প্রমুখ।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর