শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

অনুদানের টাকা ফিরিয়ে দিলেন জয়া

প্রতিদিনের মৌলভীবাজার, ডেস্ক / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি--সংগৃহিত

অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত রয়েছে অভিনেত্রী জয়া আহসানের। যেই পরিচয়ের সুবাদেই ২০২০-২১ অর্থবছরে ‘রইদ’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।

এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন জয়া। পরিচালনায় ছিলেন ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তবে প্রযোজক হিসেবে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সরকারের দেওয়া অনুদানের টাকাও ফেরত দিয়েছেন তিনি।

মূলত নির্মাণ কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জয়া। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘যে কারণেই হোক নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। সুমনকে বারবার তাগাদা দিয়েছি, এদিকে অনুদানের অর্থ নিয়ে ছবি নির্মাণ না করাটা অশোভন মনে হয়েছে আমার তাই ফেরত দিয়েছি।’

তবে প্রযোজক হিসেবে জয়া না থাকলেও সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে। এমনটাই জানিয়েছেন নির্মাতা সুমন। তিনি জানালেন, সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড থেকে নির্মিত হবে।

এই নির্মাতার ভাষায়, ‘মাস কয়েক আগে জয়ার সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সরকারি অনুদানটা ফেরত দেব। কারণ নানা কারণে আমাদের কাজটা বিলম্ব হচ্ছে। কিন্তু অনুদানের কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন আছে। সেগুলো ভাঙুক, তা নিয়ে সমালোচনা হোক, এসব আমরা চাই না। যেহেতু ছবিটার শুটিং কবে নাগাদ শুরু করব, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তাছাড়া অনুদানের টাকায় ছবিটার কাজ সম্ভবও না। তাই এসব অনিশ্চয়তার মধ্যে আমরা অনুদানটা ধরে রাখতে চাইনি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর