মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

নওয়াজের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান বিলাওয়ালের, সরকার গঠনে সংকট

প্রতিনিধি, ডেস্ক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানের রাজনীতিতে সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতা ও ধোঁয়াশা যেন কাটছে না। সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করলেও ক্ষমতা ভাগাভাগির বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই অবস্থায় দুই দলের মধ্যে বিভাজন রেখা আরও দীর্ঘ হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার বিলাওয়াল ভুট্টো নওয়াজ শরিফের দলের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ঘোষণা করেছেন তার বাবা ও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেবে তার দল।

এর আগে, পিএমএল-এন ও পিপিপির মধ্যে প্রাথমিক ঐকমত্য হয়েছিল যে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করে নেবে দুই দল। তবে প্রথম আড়াই বছর ক্ষমতায় থাকবে নওয়াজের দলের প্রার্থী এবং পরের আড়াই বছর ক্ষমতায় থাকবে বিলাওয়ালের দলের প্রার্থী।

তবে পিপিপির সঙ্গে জোট বেঁধে এখনো সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পিএমএল-এন। এ বিষয়ে দলটির নেতা ইসহাক দার বলেছেন, সরকার গঠনের বিষয়ে দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে তা এখনই জনসমক্ষে প্রকাশ করা উচিত হবে না। তিনি বলেছেন, পিপিপি চেয়ারম্যান ক্ষমতা ভাগাভাগির যে প্রস্তাব দিয়েছেন তা আলোচনার অনেকগুলোর দিকের মধ্যে একটি মাত্র। আরও অনেকগুলো বিকল্প আছে।

গতকাল রোববার সিন্ধ প্রদেশের ঠাট্টায় ইওয়াম-ই-তাশাকুর বা ধন্যবাদজ্ঞাপন দিবসে উপলক্ষে আয়োজিত এক জনসভায় বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আমাকে তারা (পিএমএল-এন) বলেছিল যে, আমরা যেন তাদের ৩ বছর প্রধানমন্ত্রিত্ব করতে দিই এবং পরের দুই বছর আমরা প্রধানমন্ত্রিত্ব পাব।’

বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমি এই প্রস্তাবে না বলেছি। আমি বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি প্রধানমন্ত্রী হলে, পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করার পর হবে।’ এ সময় তিনি আরও বলেন, আমরা কোনো মন্ত্রিত্ব চাই না। তবে আমাদের আলাদা প্রস্তাব আছে।’

আসিফ আলী জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে পিপিপি—এই বিষয়টি জানিয়ে বিলাওয়াল বলেন, তার বাবা প্রেসিডেন্ট হলে তিনি দেশের রাজনৈতিক মতভেদ কমাতে ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে বিলাওয়াল বলেন, ‘দেশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জারদারি রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থী হবেন এবং যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি এই আগুন নেভাবেন এবং কেন্দ্র ও প্রদেশগুলোকে রক্ষা করবেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর