শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও অটোরিকশার চালক ঝিনাইগাতীর বিল্লাল হোসেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে পানভর্তি একটি ট্র‍াক ঝিনাইগাতীর দিকে যাচ্ছিল। এসময় অটোরিকশাটি শেরপুর শহরের দিকে আসছিল। পরে ট্রাক ও অটোরিকশা ঝিনাইগাতীর তেঁতুলতলা বাজারে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ট্রাক ঘটনাস্থলে উল্টে অটোরিকশাটি নিচে পড়ে যায়। পরে ঝিনাইগাতীর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। এসময় একজন মারা যান। আর দুইজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর