শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর ও লুটপাট-অভিযোগ স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে

কুলাউড়া (মৌলভীবাজার) / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা শহরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জালাল আহমেদ তাজিব কুলাউড়া উপজেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত “তাজিব এন্টারপ্রাইজেস” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ১ জানুয়ারি দুপুর আনুমানিক ৫টার দিকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আহমেদ-এর নেতৃত্বে ৮ থেকে ১০ জন ব্যক্তি তার দোকানে প্রবেশ করে পুনরায় চাঁদার টাকা দাবি করে।

এর আগে ২৫ ডিসেম্বর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দোকানের ভেতরেই জালাল আহমেদ তাজিবকে এলোপাতাড়ি মারধর করে এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা দোকান থেকে প্রায় ১ লক্ষ টাকার মালামাল ও ৩৫ হাজার টাকা নগদ অর্থ লুট করে নেয় বলে অভিযোগ করা হয়। হামলার সময় আশপাশের ব্যবসায়ীরা বাধা দিতে গেলে তাদেরও হুমকি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের দোকানের ব্যবসায়ী বলেন, তিনি নিজের চোখে দেখেছেন কীভাবে কয়েকজন লোক জোরপূর্বক দোকানে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়।

আরেক স্থানীয় ব্যবসায়ী জানান, হামলাকারীরা নিজেদের প্রভাবশালী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে।

পথচারী শাহীন আহমেদ বলেন, মারধরের একপর্যায়ে জালাল আহমেদ তাজিব মাটিতে পড়ে গেলে লোকজন জড়ো হতে শুরু করে এবং তখন হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মারধরের ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় জালাল আহমেদ তাজিবকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসক সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর