বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে (৬জানুয়ারী) তিলকপুর মাঠে সারাদিন ব্যাপী বালক ও বালিকা টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালক বিভাগে ডা: চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইব্রেকারে ৫ -৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরদিকে বালিকা বিভাগে কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাউয়ার গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দের হাতে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ডি.এম. সাদিক আল শাফিন ।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি এর আহব্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপি সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, সুমা ভট্টাচার্জ, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ভূইয়া রাজন রাজা সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর