মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা,দুর্ভোগে হাজারো মানুষ শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়য়নে চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

মনিরুল ইসলাম, মৌলভীবাজার / ২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

মৌলভীবাজার জেলার জুড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি বিশেষ ‘ফোর্স মবিলাইজেশন ড্রিল’ (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) দুপুরে জুড়ী থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই মহড়া পরিচালনা করা হয়। এসময় গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়।

​মহড়ায় জুড়ী থানা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স অংশ নেন। ড্রিলের মূল লক্ষ্য ছিল- পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুষ্কৃতিকারীদের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া, যেকোনো জরুরি সংকেত পাওয়ার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ফোর্সের একত্রিত হওয়া, অস্ত্র ও সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা চালিয়ে নেওয়া।

জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের মূল লক্ষ্য হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী যেন সর্বদা প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতেই এই নিয়মিত মহড়া। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিসহ দায়িত্ব পালনে তাদের দক্ষতা আরও বৃদ্ধি হবে। এ সময় তিনি আরো বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জুড়ী থানা পুলিশের এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর