শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

কবিতা-মোদের কমলগঞ্জ

বর্ষা রানী মালাকার / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

​লাউয়াছড়া হরেক বৃক্ষ,পাখির কলতান
হামহামের ঝর্ণা ধারায় শীতল করে প্রাণ ।
ব্রিটিশ কালের বিমান ঘাঁটি যুগ- যুগ ধরে
ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।
​হামিদুরের স্মৃতিসৌধ৭১ এর স্মৃতি
জাগায় মনে অনুপ্রেরণা,দেশপ্রেমের গীতি।
চা বাগানের সবুজ কুঁড়ি, রূপের বাহার
এই দেশের অর্থনীতিতে ভূমিকা অপার।
​মাধবপুর লেকের জলে নীল পদ্ম মেলা-
পদ্মছড়া,ক্যামেলিয়ায় সৌন্দর্যের খেলা।
মনিপুরী তাঁতের বুনন ভিন্ন সংস্কৃতি
এই অঞ্চলের বৈচিত্রতায় মুগ্ধ প্রকৃতি।
​বিভেদ, দাঙ্গা,ঘৃণা ভুলে ভ্রাতৃত্বের বন্ধন
ভিন্ন ধর্মের বাস সেথায় মধুর জীবন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর