শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা, সম্মাননা সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা রাণী সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাবেক সংগীত প্রশিক্ষক গৌরহরি চ্যাটার্জি এবং বীর মুক্তিযোদ্ধা নিমাই সিংহসহ অন্যান্যরা।

মনিপুরী ললিতকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ।

আলোচনা শেষে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর