বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু কুলাউড়ায় পুনরায় পানের পুঞ্জিতে চুরি, চোর আটক বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লাউয়াছড়ায় পর্যটকের ঢল, তিন দিনে আয় ৫ লাখের বেশি কমলগঞ্জে এমপি হাজি মুজিবকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর ঐতিহ্যবাহী নৌকা পূজা, ভক্তদের ঢল

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

ডেস্ক রিপোর্ট / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। চৈত্র মাসে প্রতি বছরের মতো এবারও এ ঐতিহ্যবাহী পূজাকে ঘিরে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, ভক্তি ও আনন্দের মিলনমেলা। মঙ্গলবার সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হয়। বুধবার সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভোর থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো।

উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে প্রায় ৫০টি মণ্ডপে বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, পৌর শ্মশানঘাট, নির্মাই শিববাড়ি, রূপসপুর আবাসিক এলাকা, দেববাড়ি, সবুজবাগ শ্মশানঘাট, উত্তসুর, গন্ধর্বপুর ও সন্ধানী আবাসিক এলাকার মণ্ডপগুলো।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শরৎকালের শারদীয় দুর্গাপূজার মতোই চৈত্র মাসে বসন্তকালে পালিত হয় বাসন্তী দুর্গাপূজা। অনেকের মতে, এটিই আদি দুর্গাপূজা। পুরাণ অনুযায়ী রাজা সুরথ প্রথম এ পূজার প্রচলন করেন এবং পরবর্তীতে ভগবান রাম শরৎকালে অকালবোধনের মাধ্যমে দুর্গাপূজার প্রচলন করেন।

পূজা দেখতে আসা বন্যা তালুকদার বলেন, ‘প্রতি বছর আমরা এই পূজার জন্য অপেক্ষা করি। পড়াশোনার কারণে সারা বছর একসঙ্গে থাকা হয় না, কিন্তু পূজার সময় সবাই একত্রিত হতে পারি। এই আনন্দ সত্যিই অন্যরকম।’

রাজেশ ভৌমিক নামে আরও একজন বলেন, ‘সপ্তমীর অঞ্জলিতে অংশ নিয়েছি। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো সময় কাটছে। বাসন্তী পূজা হলেও আনন্দটা অনেকটাই দুর্গাপূজার মতো। তিনি বলেন, বাসন্তী পূজা সনাতন ধর্মের অন্যতম প্রাচীন পূজা। শারদীয় দুর্গাপূজার আড়ালে এর গুরুত্ব কিছুটা কমে গেলেও এর ঐতিহ্য অনেক পুরোনো।’

শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী জানান, ‘প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তদের উপস্থিতিতে মণ্ডপগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে।’

পুরোহিত লিটন ভট্টাচার্য জানান, ‘ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন মহাসপ্তমী, অষ্টমী ও নবমী পূজার মধ্য দিয়ে এগিয়ে যাবে। আগামী ২৮ মার্চ পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর