শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ

কমলগঞ্জে আহমদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আহমেদ ইকবাল উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে মহাআড়ম্বরে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সকালে উৎসবমুখর পরিবেশে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাতেমা নাহার চৌধুরী।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের পরিচালক দেবানন্দ সিংহ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য সাব্বিরুল হক তালুকদার শামীম এবং প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

  • অনুষ্ঠানের একপর্যায়ে মরহুম আহমদ ইকবালের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ইসলামী ব্যাংক পিএলসি-র সিনিয়র অফিসার মো. জসিম উদ্দিন। পরে গুণীজন, প্রতিষ্ঠাকালীন সদস্য ও শিক্ষকদের মানপত্র ও সম্মাননা উপহার দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের অম্লান স্মৃতিগুলো তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ ভাগে প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রাজন আবেদীনের পরিচালনায় একটি আকর্ষণীয় রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দীর্ঘ ৩০ বছর পর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক আবেগঘন ও উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর