সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক: ‘স্বপ্নের ঠিকানা’ স্মরণিকার মোড়ক উন্মোচন

কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি: / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রাকে আরও বেগবান করার অঙ্গীকার নিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ হীড বাংলাদেশের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে মিলনমেলা ঘটেছিল প্রবীণ ও নবীন সংবাদকর্মীদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। সম্প্রতি প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অতিথিবৃন্দ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। তিনি নতুন কমিটির আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারক শ্যাম কান্ত সিংহ বলেন, “একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কমলগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত যে এখানকার সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, বরং সমাজ সংস্কারের একটি শক্তিশালী হাতিয়ার।” তিনি বিচার বিভাগ ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিষেক উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘স্বপ্নের ঠিকানা’-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। স্মরণিকাটিতে কমলগঞ্জের সাংবাদিকতার ইতিহাস ও সমসাময়িক প্রেক্ষাপট চমৎকারভাবে ফুটে উঠেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, জাতীয় সাংবাদিক বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, জামায়াত ইসলামী বাংলাদেশ পৌর কমিটির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আনসার শোকরানা নান্না, মণিপুর ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু, প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, প্রধান শিক্ষক সোলেমান আহমদ সালমান, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, প্রনীত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমীন মিল্টন, শাব্বির এলাহী, মো.মোশাহিদ আলী,মুণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ পৌরসভায় সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, ভানুগাছ বনিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ, মদনমোহন চা বাগান ব্যবস্থাপক তাপস কন্দ, ছাত্র প্রতিনিধি ভূঁইয়া রাজন রেজা প্রমুখ।।

বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতির বক্তব্যে আসহাবুজ্জামান শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কমলগঞ্জকে দেশের সামনে ইতিবাচকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। এই আয়োজনের মধ্য দিয়ে কমলগঞ্জ প্রেসক্লাবের নতুন পথচলা আরও এক ধাপ সমৃদ্ধ হলো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর