শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

কমলগঞ্জের পতনঊষারে কাবাডি পরিচালনা কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্রীড়া কার্যক্রমে আরও গতি আনতে এবং কাবাডি খেলাকে জনপ্রিয় করে তুলতে পতনউষার ইউনিয়নে একটি নতুন কাবাডি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াবিদ, শিক্ষক, সংগঠক ও তরুণদের উদ্যোগে গঠিত এ কমিটি এলাকার খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করবে।

গত শুক্রবার (২৯নভেম্বর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর বাজারে আনুষ্টানিক ভাবে এ কমিটির ঘোষণা করা হয়েছে। এসময় হাবিবুল ইসলাম ইমন ও রাইসুল ইসলাম রউফকে পরিচালক করে ১৬ সদস্যের এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা কাবাডি দলের কোচ, একাডেমির প্রধান উপদেষ্টা দেলওয়ার হোসেন এর সাক্ষরে কমিটি চূড়ান্ত করা হয়।

এসময় সামিউল আলম সালেক, সুরমান আহমদ নয়ন, আমিনুল ইসলাম রুমেল ও এস এম সাইফুলকে সহকারী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ২জন সিনিয়র সদস্য বিভিন্ন দায়িত্বে ৮জন সদস্য মনোনিত হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর