সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

কমলগঞ্জ দেশী-বিদেশী দৌড়বিদদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারে কমলগঞ্জের শমশেরনগরে দেশী-বিদেশী ৭৫০ জন দৌড়বিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে আন্তর্জাতিক মানের দ্বিতীয় ছুটি আলট্রা ম্যারাথন শমশেরনগর চা বাগান মাঠ থেকে এ ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন চা বাগান এলাকা ঘুরে আবার চা বাগান মাঠে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, ছুটি আলট্রা ম্যারাথন এটা আমাদের দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা বাগানের উঁচুনিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠেই দৌড় শেষ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর