বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অজগর সাপ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় কয়েকদিন ধরে আতঙ্কের কারণ হয়ে থাকা একটি অজগর সাপ অবশেষে ধরা পড়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে রিহাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামারের পাশের একটি বাঁশঝাড়ে বিশালাকার সাপটিকে দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, অজ্ঞাত এই সাপটি গত কয়েকদিন ধরে আশপাশের হাঁস-মুরগি খেয়ে ফেলছিল, ফলে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন এবং নিশ্চিত করেন এটি একটি অজগর সাপ। পরে বাঁশঝাড়ের ঘন পাতার আড়ালে কুণ্ডলী পাকিয়ে ছিল অজগরটি উদ্ধার করেন।


উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর