বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়য়নে চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবীন বিএনপি নেত্রী মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা

শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত কুমার (৪২) নামের এক স্টোরকিপার নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বধ্যভুমি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার। নিহত জয়ন্ত কুমার এর গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট এলাকায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন তারা।বধ্যভূমির সামনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পিছনে সরাসরি ধাক্কা দেয়। সেখানে দুজন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত কুমারকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ‘লাশ হাসপাতালে রয়েছে। সেখানে আমরা সুরতহাল প্রতিবেদন তৈরী করছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর