শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

কুলাউড়ায় ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় চোরাকারবারি সন্দেহে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্য রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন, সোহাগ মিয়া (২৩), মাসুক আলী মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২। তারা সবাই উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

আটককৃতদের পরিবার সুত্রে জানা যায়, গতকাল রাতে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলো বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায় এসময় বিএসএফ এসে তাদেরকে চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক মাসুক আলীর ভাই ময়নুল মিয়া বলেন, রাতে তারা বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। পরে ভারত থেকে আমার ভাই জানায় যে, তাদের সেখানের থানায় রাখা হয়েছে। আমরা বিষয়টি বিজিবির শরিফপুর ক্যাম্পকে জানিয়েছি তারা বলেছেন, বিষয়টি দেখতেছেন।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, আমি শুনেছি রাতে তারা মাছ শিকার করতে গিয়েছিলো। পরে তাদেরকে বিএসএফ এসে ধরে নিয়ে গেছে।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, এই ধরণের ঘটনা শুনেছি তবে আজ সারাদিন ধরে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। পরিবারের কেউই আসেনি বা ভারতের বিএসএফও কোন কিছু জানায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর