বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

হঠাৎ বজ্রপাতে মাঝ বরাবর ফেড়ে গেলো মেহগনি গাছ

অনলাইন ডেস্ক / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ মাঝখান থেকে ফেড়ে দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাছটি দেখার জন্য দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রাঘাতের ঘটনা ঘটে।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রাঘাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারও ক্ষয়ক্ষতি হয়নি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। শুধু গাছটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়াই ভালো। এছাড়া দ্বিখণ্ডিত গাছটি দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর