সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কাকিয়ার বাজারের একটি নারিকেল গাছের গোড়ায় থাকা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার(১মে) দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়ার বাজারের একটি চা গোডাউনের দোকান থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, দাঁড়াশ সাপটি বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়ার বাজারের একটি চা গোডাউনের দোকানে আকস্মিকভাবে ঢুকে পড়ে। এতে ভয়ে দোকানের লোকজন সাপটি মারার প্রস্তুতি নেয়। এমন সময় সাপটি দোকান থেকে তড়িঘড়ি করে বেড়িয়ে পড়ে। তখন নিজেকে আত্মরক্ষার জন্য ভয়ে একটি নারিকেল গাছের গোড়ায় ঢুকে পড়ে।

লোকজনেরা ধাওয়া করে নারিকেল গাছের গোড়ায় খোঁচিয়ে সাপটি মারার চেষ্টা চালায়। এ অবস্থা দেখে মামুন আহমদ নামের এক ব্যক্তি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সাপটিকে নারিকেল গাছের গোড়া থেকে টেনে বের করে নিয়ে আসেন।

স্থানীয় লোকজনরা সাপটিকে প্রথমে বিষধর গোবরা সাপ মনে করে ভয় পেয়ে যায়। তবে স্বপন দেব সজল এটিকে দাঁড়াশ সাপ চিহ্নিত করেন।

তিনি জানান, কৃষকের বন্ধু এ সাপটির নাম দাঁড়াশ। এটি ফসলের ক্ষতিকারক ইঁদুরসহ বিভিন্ন কিছু খেয়ে জীবন বাঁচায়। খাদ্য সংকটে লোকালয়ে বেড়িয়ে এসেছে।

তিনি আরও বলেন, দাঁড়াশ সাপ মূলত কৃষকের বন্ধু। ফসলের ক্ষতিকারক ইঁদুরসহ বিভিন্ন প্রাণি খেয়ে জীবন ধারণ করে। এক রকম নির্বিষ প্রজাতীর প্রাণী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর