শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার ৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

ডেস্ক রিপোর্ট / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। মঙ্গলবার সকালে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘আজ আপনারা ভারতীয় হাই-কমিশন, সিলেট অফিসকে সম্মান জানিয়েছেন। সেই অফিসের মাধ্যমে ভারত ও বাংলাদেশ- এই দুই বন্ধু রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আপনারা সম্মান জানিয়েছেন। আমি আশা করব, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। আজ এখানে এসে আপনাদের সঙ্গে আলাপ হচ্ছে, পারস্পরিক কথা হচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট-এর প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, বিশিষ্ট চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়াকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। সভাটি পরিচালনা করেন সাংবাদিক এসকে দাশ সুমন। সভার শুরুতে এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন ও নাট্যবেদ নৃত্য নিকেতন নৃত্যশিল্পীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর