শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

কমলগঞ্জে বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহা কে সংবর্ধনা ও কবি সাজ্জাদুল হক স্বপন রচিত “প্রিয় ৫৫” কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি: / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবোজারের কমলগঞ্জে “নাটক ও নাট্যসাহিত্য” বিভাগে বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহা কে সংবর্ধনা ও কবি সাজ্জাদুল হক স্বপন রচিত “প্রিয় ৫৫” কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত অতিথিরা নাট্য ও নাট্যসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত শুভাশিস সিনহাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাওঁ রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন আদমপুর বাজার এর আয়োজনে সংবর্ধনা ও কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্টানটি অনুষ্ঠিত হয়েছে।

পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন এর সভাপতি সাজ্জাদুল হক স্বপন সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক হাজী মো. আব্দুস সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি মো. আনোয়ার হোসেন বাবু, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম,পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মো. তমিজুর রহমান প্রমুখ।

তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কবি হুমায়ুন রেজা সোহেল এর সঞ্চালনায় সংবর্ধনা ও কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্টানে বক্তব্য রাখেন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর